সাহায্য
সাধারণ প্রশ্নোত্তর
রেকর্ডিং, নোট, Ask Doppio, প্ল্যান আর প্রাইভেসি — সব প্রশ্নের উত্তর এখানে। খুঁজে না পেলে আমাদের জানান।
শুরু করা
Doppio কী?
Doppio হলো মিটিং, ক্লাস আর কলের জন্য একটা AI নোট-টেকার। এটা কথোপকথন রেকর্ড করে, ট্রান্সক্রিপ্ট লেখে, আর মোটামুটি এক মিনিটে সারাংশ ও কাজের তালিকা দেয় — বাংলা, ইংরেজি বা দুটো মিশিয়ে।
Doppio কি ফ্রি?
হ্যাঁ। Free প্ল্যানে প্রতি মাসে ৬০ মিনিট রেকর্ডিং (প্রতিটি রেকর্ডিং সর্বোচ্চ ৩০ মিনিট) আর Ask Doppio-তে ১০টি প্রশ্ন। কার্ড লাগবে না। পেইড প্ল্যানে আরও সময় ও ফিচার।
কোথায় কোথায় ব্যবহার করা যায়?
ওয়েবে, Android অ্যাপে আর Chrome এক্সটেনশনে। একই অ্যাকাউন্টে লগইন করলে সব ডিভাইসে একই নোট পাবেন।
Doppio কি বট হিসেবে মিটিংয়ে ঢোকে?
না। Doppio আপনার নিজের ডিভাইস থেকে রেকর্ড করে — Android অ্যাপে ফোনের মাইক, Chrome-এ মিটিংয়ের ট্যাব। কলে কোনো বট যোগ হয় না।
কীভাবে সাইন আপ করব?
Start free চাপুন, তারপর Google দিয়ে বা ইমেইল দিয়ে সাইন আপ করুন। একই অ্যাকাউন্ট ওয়েব, Android আর Chrome-এ চলে।
রেকর্ডিং
কী কী রেকর্ড করা যায়?
Android অ্যাপ দিয়ে সামনাসামনি মিটিং ও ক্লাস; Chrome এক্সটেনশন দিয়ে Google Meet, Zoom, Microsoft Teams, YouTube বা সাউন্ড আছে এমন যেকোনো ট্যাব; আর পেইড প্ল্যানে আপলোড করা অডিও ফাইল।
একটি রেকর্ডিং কত লম্বা হতে পারে?
Free-তে সর্বোচ্চ ৩০ মিনিট, Student-এ ২ ঘণ্টা, Pro-তে ৩ ঘণ্টা আর Power-এ ৪ ঘণ্টা। সীমায় পৌঁছালে Doppio নিজে থেকেই থামিয়ে সেভ করে।
Chrome এক্সটেনশনে কলের সাথে আমার নিজের কথাও কি রেকর্ড হবে?
হ্যাঁ। “Include my microphone” চালু করুন — ট্যাব থেকে অন্যদের কথা আর মাইক থেকে আপনার কথা, দুটোই লেখা হবে।
রেকর্ডিংয়ের সময় ইন্টারনেট চলে গেলে কী হবে?
Android অ্যাপ রেকর্ডিংটা ফোনে রেখে দেয় আর ইন্টারনেট ফিরলে আপলোড করে — কিছুই হারায় না।
অন্যরা কি জানবে আমি রেকর্ড করছি?
Doppio অন্য অংশগ্রহণকারীদের জানায় না। রেকর্ড করার আগে সবাইকে জানিয়ে দিন, আর আইন বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অনুমতি নিন।
কোন কোন অডিও ফাইল আপলোড করা যায়?
MP3, M4A, WAV, FLAC, OGG, WEBM-এর মতো সাধারণ ফরম্যাট। ফাইল আপলোড Student, Pro আর Power প্ল্যানে আছে।
নোট ও Ask Doppio
রেকর্ডিংয়ের পরে কী পাব?
ছোট সারাংশ, মূল পয়েন্ট, টিক দেওয়া যায় এমন কাজের তালিকা, আর সময়সহ পুরো ট্রান্সক্রিপ্ট। পেইড প্ল্যানে কে কী বলেছে সেটাও দেখায়।
কতক্ষণ লাগে?
থামানোর পর মোটামুটি এক মিনিট। লাইভ রেকর্ডিং কথা বলার সময়ই লেখা হতে থাকে, তাই শেষে খুব কম কাজ বাকি থাকে।
Ask Doppio কী?
সহজ ভাষায় প্রশ্ন করুন — “রহিম কী চেয়েছিল?” — আর মিটিং থেকে উত্তর পান, ঠিক কোন মুহূর্তে বলা হয়েছিল সেই লিংকসহ। একটি মিটিং নিয়ে প্রশ্ন সব প্ল্যানে; সব মিটিং মিলিয়ে প্রশ্ন Pro আর Power-এ।
নোট কি শেয়ার বা এক্সপোর্ট করা যায়?
হ্যাঁ। সারাংশ বা ট্রান্সক্রিপ্ট কপি করুন, ইমেইলে পাঠান, বা শুধু-দেখা যায় এমন শেয়ার লিংক বানান — যেকোনো সময় বন্ধ করা যায়। PDF আর Word এক্সপোর্ট পেইড প্ল্যানে।
কোনো মিটিংয়ের নতুন সারাংশ কি বানানো যায়?
প্রতিটি মিটিংয়ের সারাংশ একবারই তৈরি হয়। কোনো কারণে সারাংশ না হলে মিটিংটি খুলে Generate চাপুন।
ট্রান্সক্রিপ্ট কতটা নির্ভুল?
বাংলা, ইংরেজি আর মেশানো বাক্যে পরিষ্কার কথায় খুবই ভালো। পেছনের শব্দ, একসাথে অনেকে কথা বলা বা দুর্বল মাইকে ভুল বাড়ে — জরুরি তথ্য সবসময় মিলিয়ে নিন।
ভাষা
Doppio কোন কোন ভাষা বোঝে?
বাংলা, ইংরেজি, আর দুটো মিশিয়ে — একই বাক্যের মধ্যেও। রেকর্ডের আগে ভাষা বেছে নিতে হয় না।
Doppio কি বাংলায় ব্যবহার করা যায়?
হ্যাঁ। পুরো অ্যাপ, ওয়েবসাইট আর এক্সটেনশন বাংলায় আছে — যেকোনো সময় ভাষার বাটন দিয়ে বদলান।
প্ল্যান ও পেমেন্ট
কী কী প্ল্যান আছে?
Free (মাসে ৬০ মিনিট), Student ৳১৪৯ (৫ ঘণ্টা), Pro ৳২৯৯ (১০ ঘণ্টা, সব মিটিং মিলিয়ে Ask) আর Power ৳৯৯৯ (৩০ ঘণ্টা)। প্রতিটি প্ল্যানে কী আছে, দাম পেজে দেখুন।
কীভাবে পেমেন্ট করব?
প্ল্যান বেছে নিন, দেখানো নাম্বারে bKash বা Nagad-এ Send Money করুন, Reference ঘরে আপনার code লিখুন। তারপর Doppio-তে TrxID জমা দিন — যাচাই হলেই প্ল্যান চালু, সাধারণত ৩০ মিনিটের মধ্যে।
Send Money-র চার্জ কে দেবে?
যিনি পাঠাচ্ছেন। প্ল্যানের পুরো টাকাটা পাঠাবেন, চার্জ আলাদা।
প্রতি মাসে কি নিজে থেকে টাকা কাটবে?
না। নিজে থেকে কিছু renew হয় না — আপনি চাইলে renew করবেন, আর মেয়াদ শেষের ৩ দিন আগে আমরা মনে করিয়ে দেব।
বছরের প্ল্যান বা ছাড় আছে?
হ্যাঁ — এক বছরের জন্য নিলে ১৫% কম। কুপন কোড থাকলে পেমেন্টের সময় দিতে পারবেন।
মিনিট শেষ হয়ে গেলে কী করব?
পেইড প্ল্যানে অতিরিক্ত ঘণ্টা (টপ-আপ) কিনতে পারেন, যা চলতি মাসের শেষ পর্যন্ত থাকে, অথবা বড় প্ল্যানে যেতে পারেন।
মেয়াদ শেষ হলে আমার নোট কি মুছে যাবে?
না। আপনি Free প্ল্যানে ফিরে যাবেন, আপনার সব মিটিংয়ের history থেকে যাবে।
আমার পেমেন্ট গ্রহণ হয়নি — এখন কী করব?
পেমেন্ট যাচাই না হলে কারণসহ বাতিল হয়, আবার জমা দিতে পারবেন। টাকা পাঠিয়েছেন কিন্তু প্ল্যান চালু হয়নি? আমাদের জানান, আমরা ঠিক করে দেব।
অ্যাপ ও এক্সটেনশন
Android অ্যাপ কীভাবে ইনস্টল করব?
ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করুন, ফাইলটি খুলুন, আর জিজ্ঞেস করলে ব্রাউজারকে অ্যাপ ইনস্টলের অনুমতি দিন। নতুন ভার্সন অ্যাপের ভেতর থেকেই ইনস্টল হয়।
Chrome এক্সটেনশন কীভাবে ইনস্টল করব?
ওয়েবসাইট থেকে ডাউনলোড করে Chrome-এ লোড করুন (Developer mode → Load unpacked)। Chrome, Edge আর Brave-এ চলে। শিগগিরই Chrome Web Store-এ আসছে — এক ক্লিকে ইনস্টল আর নিজে থেকে আপডেট।
এক্সটেনশনে রেকর্ডিং কীভাবে থামাব?
Doppio সাইড প্যানেলে “Stop & summarize” চাপুন। রেকর্ডিং চলাকালে প্যানেল সব ট্যাবে খোলা থাকে, তাই Stop বাটন সবসময় সামনে।
iPhone অ্যাপ আছে?
এখনো নেই। iPhone-এ ব্রাউজারে doppio-gamma.vercel.app থেকে Doppio ব্যবহার করতে পারেন।
প্রাইভেসি ও ডেটা
আপনারা কি আমার রেকর্ডিং রাখেন?
না। অডিও শুধু ট্রান্সক্রিপ্ট বানাতে ব্যবহার হয়, পরে রাখা হয় না। আপনার ট্রান্সক্রিপ্ট আর নোট আপনি মুছে না ফেলা পর্যন্ত অ্যাকাউন্টে থাকে।
আমার নোট কে দেখতে পায়?
শুধু আপনি — যদি না শেয়ার লিংক বানান। Doppio-র কর্মীরা আপনার মিটিংয়ের কনটেন্ট দেখতে পারে না।
আপনারা কি আমার ডেটা বিক্রি করেন বা AI ট্রেনিংয়ে ব্যবহার করেন?
না। আমরা কখনো আপনার ডেটা বিক্রি করি না, বিজ্ঞাপন দেখাই না, বা আপনার কনটেন্ট দিয়ে AI ট্রেনিং করি না।
আমার ডেটা কীভাবে মুছব?
যেকোনো মিটিং তার মেনু থেকে মুছুন, বা Settings-এ পুরো অ্যাকাউন্ট মুছে দিন। আগে সব এক্সপোর্টও করে নিতে পারেন (Settings → Export my data)।
আরও প্রশ্ন আছে?
আমাদের ইমেইল করুন, বা Doppio-র ভেতর থেকে মতামত পাঠান।